1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :

প্লাস্টিক দূষণের পরিণতি অত্যন্ত ভয়াবহ বিপর্যয়কর : গুতেরেস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৭১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, প্রতি বছর বিশ্বব্যাপী ৪০ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার এক তৃতীয়াংশ মাত্র একবার ব্যবহৃত হয়। প্রতিদিন আবর্জনাবাহী ২ হাজারের বেশি ট্রাকের সমপরিমাণ প্লাস্টিক আমাদের সমুদ্র, নদী ও হ্রদে ফেলা হয়। এর পরিণতি অত্যন্ত বিপর্যয়কর। আমরা যে খাবার খাই, পানি পান করি এবং যে বায়ুতে শ্বাস নিই প্লাস্টিকের কণাগুলো তাতে মিশে যায়।

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বাণীতে গুতেরেস এমন মন্তব্য করেন।

জাতিসংঘ মহাসচি বলেন, প্লাস্টিক তৈরি হয় জীবাশ্ম জ্বালানি থেকে। আমরা যত বেশি প্লাস্টিক উৎপাদন করি, তত বেশি জীবাশ্ম জ্বালানি পোড়াই এবং জলবায়ু সংকটকে আরও মারাত্মক করে তুলি। তবে এর সমাধান আমাদের হাতে আছে। প্লাস্টিক দূষণ রোধে বিশ্ব সম্প্রদায় গত বছর আইনি বাধ্যবাধকতামূলক একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এটি প্রতিশ্রুতিমূলক প্রথম পদক্ষেপ। তবে এ ব্যাপারে আমাদের সম্মিলিত প্রয়াস দরকার।

তিনি আরও বলেন, জাতিসংঘ পরিবেশ বিষয়ক প্রোগ্রামের নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, আমরা ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০ শতাংশ কমাতে পারব, যদি আমরা এখনই এর পুনঃব্যবহার, পুনঃপ্রক্রিয়াজাত, পুনরায় ব্যবহার উপযোগী করা এবং বিকল্প উপাদান ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক থেকে সরে আসার পদক্ষেপ নিই। প্লাস্টিকের প্রতি আমাদের আসক্তি ভাঙতে, শূন্য বর্জ্য নিশ্চিত করতে এবং সত্যিকারের বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে সরকার, কোম্পানি ও ভোক্তা- সবাইকে একক সত্তা হিসেবে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :