
অনলাইন ডেস্ক: থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতরা সবাই অবৈধ অভিবাসী। সে সময় ৪ থাই নাগরিককেও আটক করা হয়।গত শুক্রবারের এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট বলেছে, বৃহস্পতিবার (২২ জুন) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা মালয়েশিয়া যাচ্ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের ব্যাং ক্লাম জেলায় অভিযান পরিচালিত হয়। সে সময় ৫টি গাড়ি আটকানোর পর ৪ থাই নাগরিক এবং ১৯ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশ থেকে সোংখলা প্রদেশ হয়ে এক দল অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে-এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাং ক্লাম জেলায় পুলিশ ৫টি গাড়ি আটকায় এবং ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটক করে।
Leave a Reply