1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় সোমবারের বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩ হাজার ৭০০ জন মানুষ নিহত হওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৩৮৮ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৩৭৭ জন। আহত হয়েছেন ৭৭ হাজার ৭১১ জন।

গতকাল শুক্রবার ভূমিকম্প আঘাত হানার পর চারদিন অতিবাহিত হয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উদ্ধার অভিযানের গতি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষের মনে। সিরিয়ায় ত্রাণ ও রসদের অভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিধ্বস্ত শহরগুলোতে বহু মানুষ এখনও আশ্রয়হীন। তাদের কাছে নিরাপদ খাবার পানি নেই, বিদ্যুৎ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া আরও অনেক মানুষের মৃত্যু হতে পারে। ডব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ১০ লাখেরও বেশি শিশু রয়েছে বলে ডব্লিউএইচওর সিনিয়র জরুরি কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং এর আগে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার নির্বাহী কমিটিকে জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :