1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :

তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং সাহায্যের জন্য বাংলাদেশ থেকে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার বিমান বাহিনীর একটি উড়োজোহাজে করে তারা তুরস্কে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২৪ জন, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্নেল মোঃ রুহুল আমিন উদ্ধারকারী দলের নেতৃত্ব দেবেন। উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য তুরস্ক জনগণের মাঝে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং মেডিকেল সহায়তা প্রদান করবেন। উদ্ধারকারী দলটি জরুরী ত্রান এবং চিকিৎসাসামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দ্বারা তুরস্কে যাবে।

তুরস্কে ত্রাণসামগ্রী পৌঁছানোর পর ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে বিমানটি।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে বড়ধরনের ভূমিকম্প হাজার হাজার মানুষ নিহত ও প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :