1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :

ট্রাম্প যে কোনো সময় গ্রেফতার হতে পারেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে অবৈধ সম্পর্ক গোপন রাখার জন্যে অর্থ প্রদানের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় রায় দিয়েছে নিউইয়র্কের আদালত।

এর ফলে যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারে মতো কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ২০১৬ সালে নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখতে অনৈতিক এ কাজ করেছিলেন বলে অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে।

আদালতের অভিযুক্ত হওয়ায় যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তবে আগামী সপ্তাহে ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মামলার বাদি স্টর্মি ড্যানিয়েল জানান, সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তাকে। এদিকে এ সম্পর্কের কথা বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবী সুসান নিচেলিস এবং জোফেস ট্যাকোপিনা বলেছেন, তারা এই মামলা লড়বেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :