1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্থান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫২৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে। পর পর দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয় শাদাববাহিনীর। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। কিন্তু অধিনায়ক শাদাব খানের অলরাউন্ডিং নৈপূণ্যে সেটা এড়িয়েছে পাকিস্তান।

সোমবার (২৭ মার্চ) রাতে শারজায় তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে তারা হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে পাকিস্তানের বোলিং তোপে ১৮.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বল হাতে পাকিস্তানের অধিনায়ক শাদাব খান ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইহসানুল্লাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম, জামান খান ও মোহাম্মদ ওয়াসিম ১টি করে উইকেট নেন। আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে কেউ অবশ্য এদিন সুবিধা করতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আজমতউল্লাহ ওমরজাই ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবী ১৭, অধিনায়ক রশিদ খান ১৬ ও উসমান ঘানি ১৫ রান করেন।

তার আগে পাকিস্তানের ইনিংসে সিয়াম আইয়ুব ৪০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। ২ ছক্কায় ইফতিখার আহমেদ করেন ৩১ রান। ফরিদ আহমেদের বলে হিট উইকেট হওয়ার আগে শাদাব খান ১৭ বলে ৫ চারে করে যান ২৮ রান। এছাড়া আব্দুল্লাহ শফিকের ১৩ বলে করা ২৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৮২ রানের বড় সংগ্রহ পায়।

আফগানিস্তানের মুজিব উর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরা হন শাদাব খান। ব্যাট হাতে মোট ৬৩ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আফগানিস্তানের বর্ষীয়ান খেলোয়াড় মোহাম্মদ নবী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :