1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

‘জ্বীন’ সিনেমা একা দেখার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরইমধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল, ‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার।’

ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে যা লেখা হয়েছে হুবহু তা তুলে ধরা হলো:

‘জ্বীন সিনেমা একা দেখতে পারলেই- এক লক্ষ টাকা পুরস্কার। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এরপর লেখা হয়েছে, ‘সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন জ্বীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।

বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে, ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ এক লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে।’

প্রসঙ্গত, ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :