1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

চীন-ভারত রাশিয়ার সামরিক মহড়ায় যোগ দিচ্ছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৭৬ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: চীনের সেনারা এই মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে রাশিয়ায় যাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, চীন-রাশিয়া ছাড়াও যৌথ এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে- ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও আল-জাজিরা।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবারের বিবৃতিতে বলেছে, আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বার্ষিক ‘ভোস্তক’মহড়ায় অংশগ্রহণ করবে চীনা সৈন্যরা । যা রাশিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর সাথে ব্যবহারিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে গভীর করা এবং বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবেলা করার ক্ষমতা জোরদার করা।

যদিও চীন এবং ভারতের বিরুদ্ধে ইউক্রেনে চলোমান যুদ্ধে রাশিয়াকে কূটনৈতিক সহযোগীতা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং কিয়েভের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছে দুই দেশ। তবে বেইজিং জোর দিয়ে বলেছে, যৌথ মহড়ায় তাদের অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতির সাথে সম্পর্কহীন।

এটি এই বছর চীনা ও রুশ সেনাদের দ্বারা পরিচালিত দ্বিতীয় যৌথ সামরিক মহড়া। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টোকিও সফর করার সময় দুই দেশের বোমারু বিমান জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছাকাছি ১৩ ঘন্টার ড্রিল পরিচালনা করেছিল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :