1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়েছেন

সাদেকুর রহমান,শিবালয়,প্রতিনিধি:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব নৌরুটগুলোতে ফেরিতে যাতায়াতকারি যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে কনে কনে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে।কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তেছিল। গভীর রাতে কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে রাত সাড়ে ৩টা থেকে আরিচা-কাজিরহাট এবং শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এসময় রো-রো ফেরি শাহ আলী, ধানসিড়ি যমুনার মাঝ নদীতে এবং ফেরি ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মার মাঝ নদীতে নোঙর করে রয়েছে।

এছাড়া ফেরি হামিদুর রহমান ও চিত্রা আরিচা ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।ফেরি কোপতি,বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর,ভাষা শহীদ বরকত, পাটুরিয়া ঘাটে এবং বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ পড়ান, বাগাইর, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও হাসনাহেনা দৌলতদিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের এজিএম সালাম হোসাইন বলেন, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পান্তে শুক্রবার সকালের দিকে ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেল ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ পড়ে।তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্রবার সকাল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :