1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

ইংল্যান্ড দল বাংলাদেশে আসার পর প্রথম অনুশীলন করল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর সিরিজ খেলতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ভ্রমণের ধকলের পর দিনের বাকি সময় হোটেলে বিশ্রামে কাটিয়েছে জস বাটলারের দল। বিশ্রাম নিয়ে পরের দিনই প্রস্তুতিতে নেমে পড়েছে ইংলিশরা।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঝাম ঝরানো অনুশীলন শুরু করে বাটলারের দল। শুরুতে শেরেবাংলায় সেন্টার উইকেট যাচাই করেন প্রধান কোচ ম্যাথু মট ও পেসার জোফরা আর্চার।

এরপর গা গরম করে একাডেমী মাঠে ব্যাটে-বলে প্রস্তুতি শুরু করে সফরকারীরা।

অনুশীলনে একে একে বাটলার-মঈন আলীরা ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন। বোলিং শেষে ব্যাটিং করতে দেখা যায় আর্চারকেও। এরপর কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলনও করে ইংলিশরা। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে আগে ভাগেই বাংলাদেশে আসল ইংলিশরা।

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ওই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই টেস্ট খেলেছিল অতিথিরা। তবে, এবার আর টেস্ট সিরিজ নেই। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লড়বে সফরকারীরা। একনজরে দেখে নিন ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড- ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :