1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৩০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের জন্য শেষ মুহূর্তে বাতিল হয়েছিল সিরিজ দু’টি। তিন বছর পর ৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট ক্রিকেটের নবাগত আয়ারল্যান্ড এখন সিলেটে। দু’টি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আজ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

একই ভেন্যুতে পরের দু’টি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-২০ তিনটি দুই দল খেলবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং সফরের একমাত্র টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪-৮ এপ্রিল।

বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইউরোপীয় দলটি ২০১১ সালের পর এই প্রথম খেলতে এসেছে বাংলাদেশে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। তামিম বাহিনীর ৭ জয়ের বিপরীতে আইরিশদের জয় ২টি। খেলা হয়নি একটি। ২০১৯ সালের বিশ্বকাপের আগে ডাবলিনে একটি তিন জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টেই আইরিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা জিতেছিল ৬ উইকেটে। ২০১৭ সালে ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিতেছিল টাইগাররা ৮ উইকেটে। আরেকটি খেলা হয়নি। ২০০৮ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়ইটওয়াশ করেছিল বাংলাদেশ। কাকতলীয় বিষয়, ১৫ বছর আগে ১৮ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ঠিক দেড় দশক পর আবারও একই দিনে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :