1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

‘আমি জাদুকর নই’ বললেন হাথুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৮৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজ বাংলাদেশ জিততে পারবে কি না এমন প্রশ্নে প্রধান কোচ হাথুরুসিংহে জানান, তিনি জাদুকর নন। অর্থাৎ কি হতে পারে সেটা তিনি এখন বলতে পারছেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ শুরুর আগের দিন বুধবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় তাকে। প্রশ্ন শুনেই হাথুরুসিংহের উত্তর, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় এই মাঠে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।

সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই দুর্বল বাংলাদেশ। এক কথায় মুদ্রার এপিঠ-ওপিঠ। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল হয়নি। আর সুপার টুয়েলভে প্রথম জয় এসেছে ২০২২ বিশ্বকাপে, তাও জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহের সামনে অন্যতম চ্যালেঞ্জ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিকতা আনা। আজই প্রথম তিনি টি-টোয়েন্টি দল নিয়ে কাজ শুরু করেছেন। তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করেন ইংলিশদের বিপক্ষে।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে। আমাদের কন্ডিশনে ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য’ -আরও যোগ করেন হাথুরুসিংহে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :