1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়: সোহেল তাজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ বলেছেন, সামনে ভালো দিন আসবে, তাই এখন কষ্ট করতে হবে। আশা ছাড়া যাবে না। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ডু নট লুজ হোপ। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। লাখ লাখ শহীদের বিনিময়ে এই দেশটা তোমাদের। এই দেশটাকে তোমাদেরই গড়তে হবে।

সোমবার (২৯ জুলাই) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কার্যালয়ে পুলিশ হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীদের উদ্দেশে এমন বার্তা দেন তিনি।

ডিবি কার্যালয়ে গিয়ে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত দেখা করতে পারেননি সোহেল তাজ। তিনি জানান, সাধারণ নাগরিক হিসেবে ডিবি অফিসে গিয়েছিলেন। কোটা আন্দোলন নিয়ে অস্থির পরিবেশ বিরাজ করায় উদ্বিগ্ন বোধ করছেন। এছাড়া, চিন্তা ও বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। আর আন্দোলনে অনেকে নিহত হয়েছেন। তাই ডিএমপির ডিবি প্রধানের কাছে ৩টি প্রশ্ন নিয়ে সেখানে এসেছিলেন।

৩ প্রশ্নের বিষয়ে সোহেল তাজ বলেন, সমন্বয়কদের গ্রেপ্তার নাকি শুধু সেফ কাস্টডিতে নেয়া হয়েছে, সে ব্যাপারে জানতে এসেছি। যদি অ্যারেস্ট হয়, তাহলে দাবি নাই। যদি সেফ কাস্টডি হয়, তাহলে তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু দেখা করতে চাইলে দেখা করতে দেয়া হয়নি। তাদেরকে সেফ কাস্টডি থেকে মুক্তি দেয়া হোক। আন্দোলনরত সমন্বয়কদের অনুরোধের বাইরে যদি তাদের সেফ কাস্টডিতে নেয়া হয়, তাহলে সেটি কি সেফ কাস্টডি নাকি গ্রেপ্তার এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমাদের ছাত্র-ছাত্রী ভাই-বোনদের বুকে যেন আর একটা গুলিও না করা হয়। আবেগ ও বিবেকের তাড়নায় এখানে এসেছি। এই সমস্যার সমাধান প্রয়োজন। প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। সমস্যা সমাধানের জন্য সকলকে নিয়ে আলোচনা করতে হবে। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সোহেল তাজ।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের দাবিতে মাঠা নামা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিএমপির ডিবি বিভাগ। এ নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেছিলেন, পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল। তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :