1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :

আপনার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষায় ছিলাম:বাইডেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট বাইডেন।

এ সময় বাইডেন বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই আমি আপনার (মোদি) সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষায় ছিলাম। দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা পরিধি বৃদ্ধির ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাবে। এ সময় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের মূলে রয়েছে গণতন্ত্র। দুই দেশই গভীর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।

এর আগে ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেস অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের পর্ব চুকিয়ে যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয়পর্বে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে ডিসি পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। এ সময় ওয়াশিংটনের আকাশ ভেঙে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে পা রাখেন তিনি।

সেই বৃষ্টির মধ্যেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মোদিকে স্বাগত জানানো হয়। জয়েন্ট বেস অ্যান্ড্রুসে পা রাখার পরই ভারত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। বৃষ্টির মধ্যে মোদি তখন রেইনকোট পরে দাঁড়িয়ে। এরপর মোদিকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনারের পরই বেস অ্যান্ড্রুস থেকে মোদি চলে যান উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে প্রবাসী ভারতীয়রা তাকে আমন্ত্রণ জানান। হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

প্রতিবেদন মতে, এরপর হোটেল থেকে হোয়াইট হাউসে যান মোদি। সেখানে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট বাইডেন। পরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিগত কয়েক বছরে এই দুই নেতা একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গ আলোচনার জন্য দ্বিপক্ষীয় এই বৈঠক তাদের। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার মতো বিষয় আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকের পর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন মোদি। এরপর বাইডেনের আমন্ত্রণে ‘স্টেট ডিনার’ তথা রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।

গত মঙ্গলবার বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর শুরু করেন। যুক্তরাষ্ট্র সফরে এরই মধ্যে বুধবার মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদির সঙ্গে।

একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গণে বিশ^ যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এরপরই ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :