1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

অতীতের তিক্ততা ভুলে রাহুলের পাশে দাঁড়ালেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অতীতের তিক্ততা ভুলে ভারতের পার্লামেন্ট লোকসভার সদস্যপদ হারানো রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় রাহুল গান্ধীর নাম নেননি মমতা, তবে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপির কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।

শুক্রবার (২৪ মার্চ) রাহুলের পার্লামেন্ট সদস্যপদ বাতিলের কিছুক্ষণের মধ্যে একটি টুইটবার্তা দেন মমতা, তাতে সেই আভাসই পাওয়া গেছে।

মমতা টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন অতীত অপরাধের রেকর্ড থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে কেবল ভাষণ দেওয়ার জন্য! আজ গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছাল।’

কংগ্রেস ও তৃণমূল— উভয়ই বিজেপি বিরোধী দল হলেও দু’দলের মধ্যে টানাপোড়েন চলছে। গত বছরের মাঝামাঝি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া’র বিধানসভা নির্বাচনের সময় থেকে এই টানাপোড়েনের সূত্রপাত। পরে পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেস জোট করার পর আরও তিক্ত হয়েছে দু’দলের মধ্যকার সম্পর্ক।

সম্প্রতি পশ্চিমবঙ্গের কালীঘাট এলাকায় এক বৈঠকে কংগ্রেস নিয়ে তৃণমূল ‘নীতি’ স্থির করে। রাহুল গান্ধীকেও সরাসরি আক্রমণের পথে গিয়েছে তৃণমূল। সংসদে কংগ্রেস এবং কংগ্রেস ঘনিষ্ঠ বিরোধী দলগুলির বৈঠকেও দেখা যায়নি তৃণমূলকে। মোদী বিরোধী পরিসরে নিজের মতো করেই ‘একলা’ আন্দোলন চালিয়ে গিয়েছে তৃণমূল। কিন্তু লোকসভার স্পিকার রাহুলের সাংসদপদ খারিজ করতেই তিক্ততা ভুলে তাঁর পাশে দাঁড়ালেন মমতা।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদী হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবী অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদী।

শুক্রবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন রাহুল। গুজরাটের একটি আদালত তাকে দু বছর কারাবাসের সাজা দেয়।

সাজা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট লোকসভার সদস্যপদও হারান কংগ্রেসের এই শীর্ষ নেতা। শুক্রবার লোকসভার স্পিকারের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)’র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল বলে এসএমডব্লিউ জানিয়েছে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :