1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিলো: বুবলী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শেষ মুহূর্তের এই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাইগারদের অভিন্দন জানিয়ে ঢাকাই সিনেমার অভিনেত্রী বুবলী লেখেন, শেষ মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল! কিন্তু ফাইনালি আমরা জিতেছি। তোমাদের নিয়ে অনেক গর্বিত-বাংলার বাঘেরা।

বুবলীর এই কথার সঙ্গে তার ভক্ত-শুভকাঙক্ষীরাও একাত্মতা প্রকাশ করেন। অভিনন্দন আর বাংলাদেশের প্রতি ভালোবাসাময় সব মন্তব্যে ভরিয়ে দেন নায়িকার পোস্ট।

শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিলো বলে জানিয়েছেন ঢালিউড নায়িকা শবনম বুবলী। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে উত্তেজনা ছড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানে বাংলাদেশের জয়ের পর এ কথা বলেছেন।

আজকের ম্যাচটি এতটাও সহজ ছিলো না। বিশেষ করে ইনিংসের শেষ বলে ৪ রানে ‘জিতে’ প্লেয়াররা মাঠ ছাড়ার পরই ঘটে আসল নাটকীয়তা! আম্পায়ার জানিয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকতের করা ওই বলটি ছিল ‘নো’ বল। ফলে আবার শুরু হয় শেষ বলের খেলা। শেষ পর্যন্ত চরম নায়কীয় এই ম্যাচে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :