1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

মানিকগঞ্জে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের আলোর মিছিল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গুবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ও সাত দফা দাবি আদায়ের জন্য মানিকগঞ্জে  সোমবার রাতে আলোর মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

 সোমবার রাত পৌনে ৮ টায় মানিকগঞ্জ বাজার ব্রীজের কাছ থেকে আলোর মিছিল বের হয়। আলোর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ শেষে মুজিব চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্জ্বলণ করেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।  এর পর জেলা ঘাতক দালাল নির্মল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষ, সাধারণ সম্পাদক আশুতোষ রায়, কার্য নির্বাহী সদস্য গুরুদাশ রায়, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,নগর কমিটির সভাপতি দেবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক আনন্দ সরকার, কেন্দ্রীয় ঐক্য পরিষদের  ছাত্র বিষয়ক সহসম্পাদক বিজিতা চৌধুরী প্রমূখ।

জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ রায় জানান, জাতির জনক বঙ্গুবন্ধু ও তারঁ পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যাকান্ডের জড়িত আসামিদের বিদেশ থেকে দেশে এনে রায় কার্যকর করতে হবে। সেই সাথে ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

এছাড়া আমাদের সংগঠনের সাত দফা দাবি হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পত সম্পতি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত চুক্তি পূর্ন বাস্তাবায়ন, দেবত্তর সম্পতি রক্ষানাবেক্ষণ আইন প্রনয়, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন ও পাহাড়ী ও সমতলে আদাবাসীদের জন্য কমিশন গঠন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :