1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪৩২ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটে আসা যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে  চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফেরি পারাপারের জন্য ঘাটে আসা গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা  অপেক্ষা করতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, রবিবার(১জানুয়ারী)সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে এ নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার পর থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেন।

এসময় রো-রো ফেরি শাহ আলী যাত্রী ও যানবাহন বোঝাই করে মাঝ নদীতে এবং বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল, কুঞ্জুলতা আরিচায় ও এনায়েতপুরী কাজিরহাট ঘাটে নোঙর করে থাকে। উভয় ঘাটে শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে একই কারণে সোমবার ভোররাত ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় যানবাহন ও যাত্রী নিয়ে কুমিল্লা, ফরিদপুর, শাহ জালাল ও মাধবীলতা নামের চারটি ফেরি  মাঝ নদীতে নোঙর করে থাকে। এছাড়া পাটুরিয়ায় ২টি এবং দৌলতদিয়ায় ৭টি ফেরি নোঙর করে রয়েছে।

ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ  বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি চালাতে গেলে দুর্ঘটনার আশংকা থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণ কুয়াশা কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :