1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

আত্মহত্যা ঠেকাতে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন কাউন্সিলিংয়ের শিক্ষক রাখা হবে। সেজন্য সারা দেশে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হেল্প লাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতারোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ২ জন কাউন্সিলিংয়ের শিক্ষক রাখা হবে। আশা করি কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারব।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই বয়সি ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সেই সমস্যার কথা যখন পরিবারের কাছে বলতে না পারে, তার শিক্ষকদের কাছে বলতে না পারে- তখনই কিন্তু তার যে চাপা আবেগ থাকে তার বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ২২৫টি নদীভাঙা পরিবারের মাঝে ৬৫ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।  এর আগে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :