1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

এই সমাজ স্বাধীনতার কান্ডারী বললেন জাতিসংঘ মহাসচিব

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: গণতন্ত্র, আইন ও শাসনব্যাবস্থা ও মানবাধিকারের উপর ভিত্তি গড়ে, একটি সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার রচনা হয়। এই সমাজ স্বাধীনতার কান্ডারী। এই সমাজ  টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, এবং প্রতিটি মানুষের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সচেষ্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে, আমরা বিভিন্ন দেশে বিদ্যমান গণতন্ত্রের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বাণীতে এমন কথা বলেন।

ঢাকার জাতিসংঘ কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বাণীতে বলেন, এই অস্থির ও সমস্যা-সংকুল সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা যেসকল নানাবিধ হুমকির মুখোমুখি হয়, সে বিষয়ে আমরা অবগত রয়েছি। কিন্তু, আমারা এটাও জানি যে, সাধারণ নাগরিকদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়ে আসছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য জনগণকে বিষিয়ে তুলছে, জনগোষ্ঠীসমূহের মাঝে মেরুকরণ ঘটাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিশ্বাসের অবক্ষয় ঘটাচ্ছে। “পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন” শীর্ষক ২০২৩ সালের মর্মবাণী, বর্তমানে ও আগামী দিনে গণতন্ত্রকে সুরক্ষার ক্ষেত্রে, শিশু ও তরুণদের জোরালো ভূমিকার গুরুত্বকে তুলে ধরে।

তিনি আরো বলেন, শিশু ও তরুণদের কথা শুধু শুনতে হবে না, শিক্ষা, দক্ষতা গঠন ও আজীবন শিখনের ক্ষেত্রে ব্যাপক  বিনিয়োগের মাধ্যমে আমাদের অবশ্যই তাদেরকে সহায়তা করতে হবে। আমাদের অবশ্যই মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের অবশ্যই প্রতিটি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এই গুরুত্বপূর্ণ দিবসে, সকলের জন্য একটি অধিকতর ন্যায়সঙ্গত বিশ্ব গঠনে, আসুন আমরা সবাই একত্রে কাজ করি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :