1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

টাঙ্গাইলে নতুন ডিসি হিসেবে যোগদান করলেন কায়ছারুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলে নয়া জেলা প্রশাসক(ডিসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কায়ছারুল ইসলাম।

সোমবার(২৪ জুলাই) বিকালে সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ কায়ছারুল ইসলাম ১৯৭৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেন। এরপর ২০০৮ সালে ২৭তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন। মাঠ প্রসাশনের বিভিন্ন স্তরে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন। দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন। ২০১৭ সালে উদ্ভাবনী উদ্যোগে ও নাগরিকের সেবা প্রদানের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন। একই বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার লাভ করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে মোহাম্মদ কায়ছারুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :