
অনলাইন ডেস্ক: আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের পাঁচ অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছেন ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেট। বৃহস্পতিবার (২২ জুন) এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আমরা এখন বিশ্বাস করছি আমাদের সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট দুঃখজনকভাবে হারিয়ে গেছেন।’
গত রোববার দুইজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রীসহ আটলান্টিক মহাসাগরে ডুব দেয় ওশেনগেটের ডুবোযান টাইটান। উদ্দেশ্য ছিল সাগরের ১২ হাজার ফুট নিচে পড়ে থাকা জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখা। কিন্তু এই যাত্রা শুরুর মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংস্থাটি জানায়, তারা সত্যিকারের অভিযাত্রী ছিলেন— যারা অ্যাডভেঞ্চার, গভীর সমুদ্রে অনুসন্ধান এবং বিশ্বের সমুদ্র রক্ষায় একটি স্বতন্ত্র বিশ্বাসে একমত পোষণ করতেন। এই কঠিন সময়ে এই পাঁচজন ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা এই মৃত্যুতে শোক জানাচ্ছি।
Leave a Reply