1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পুনর্মিলনের উচ্ছ্বাসে মুখর: শিবালয় অক্সফোর্ড একাডেমির প্রাক্তনীদের ইফতার মাহফিল শিবালয় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে-নৌপরিবহন প্রতিমন্ত্রী শিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ফাল্গুণের ঘন কুয়াশায় ২ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে আরিচা ৩নং ফেরি ঘাটে কম্প্রেসার মেশিন বিস্ফরণে ১জন নিহত ৫জন আহত  গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বসন্তে অকাল কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে এই শিবালয়ের কাশাদহ থেকেই খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবীর

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির  নেতাকর্মী আহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জেবিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির নেতাকর্মী আহত হয়েছে।

মানিকগঞ্জ সদরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির ২৫নেতাকর্মী আহত হয়েছেন।এ সময় দুইজন সংবাদকর্মী ও কয়েকজন পুলিশ আহত হন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিলো। সকালের দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হাতে লাঠিসোটা নিয়ে শহরের খালপাড় এলাকায় অবস্থান নিতে দেখা যায়।

বেলা ১১ টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে খালপাড় এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ-বিএনপির এই পাল্টাপাল্টির সময় সাংবাদিক  মুঞ্জুর রহমান এবং সাজিদুর রহমান রাসেল, ২০ জন বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন আহত হন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা শহরের আশে পাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। বেলা ১১ টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেন। বাধা ঠেলে মিছিল এগিয়ে যাওয়া চেষ্টাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

এদিকে দুপুরের দিকে খালপাড় এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা চলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিলো। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির ২০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

 

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :