1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :

মুক্তির জন্য প্রস্তুত  অপুর বিশ্বাসের  ‘লাল শাড়ি’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন প্রযোজক। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ সিনেমার সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

রোজার ঈদেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুত রয়েছে। সিনেমাটিতে অপুকে দেখা যাবে তাঁত শ্রমিকের মেয়ে শ্রাবণীর চরিত্রে। সিনেমাটি নিয়ে অপু বলেন, ‘লাল শাড়ি’ তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরব এই সিনেমায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প হারিয়ে যাচ্ছে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প আমরা সামনে নিয়ে আসছি। আশা করছি, সিনেমাটি আমার ভক্ত-অনুরাগীদের পছন্দ হবে। অনেক দিন পর দর্শকরা পরিবার নিয়ে দেখার মতো ভালো গল্পের সিনেমা পাবে।

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন-শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা। ‘লাল শাড়ি’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপুর ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমা। এ ছাড়া শেষ করেছেন ওয়েব সিনেমা ‘ছায়াবাজি’ সিনেমার শুটিং। এদিকে কলকাতার ৪৬তম আন্তর্জাতিক বইমেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে অপু বিশ্বাসকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :