1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পুনর্মিলনের উচ্ছ্বাসে মুখর: শিবালয় অক্সফোর্ড একাডেমির প্রাক্তনীদের ইফতার মাহফিল শিবালয় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে-নৌপরিবহন প্রতিমন্ত্রী শিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ফাল্গুণের ঘন কুয়াশায় ২ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে আরিচা ৩নং ফেরি ঘাটে কম্প্রেসার মেশিন বিস্ফরণে ১জন নিহত ৫জন আহত  গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বসন্তে অকাল কুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে এই শিবালয়ের কাশাদহ থেকেই খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন:এস,এ জিন্নাহ কবীর

ঘণকুয়াশায় সাড়ে ৯ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩২ বার পড়েছেন

সাদেরকুর রহমান, শিবালয় প্রতিনিধি: ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৯ ঘন্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে। এতে ফেরি পারাপার হতে আসা যানবাহনগুলো দীর্ঘ সময় ঘাটেই আটকে থাকে। দুর্ভোগে পড়তে হয় আটকে পড়া এসব যানবাহনের যাত্রীদেরকে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সুত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। একপর্যায়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে উক্ত নৌপথ সম্পূর্ণরূপে দৃষ্টির বাইড়ে চলে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি কর্তৃপক্ষ উক্ত নৌরুটগুলোতে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেন।

এসময় আরিচা-কাজিরহাট নৌরুটের পদ্মার মাঝ নদীতে ক্যামেলিয়া নামের ১টি ফেরি এবং বাকী ফেরিগুলো আরিচা ও কাজিরহাট ঘাটে নোঙর করে ছিল। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মা নদীর মাঝে ৪টি, পাটুরিয়া ঘাটে ১টি এবং দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ বলেন,আরিচা-কাজিরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত  এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বুধবার ভোর রাত ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

বুধবার সকাল সকাল ৯ টার দিকে কুয়াশা কেটে গেলে উক্ত নৌ-রুটগুলোতে পর্যায়ক্রমে পুনরায় ফেরি চলাচল শুরু করেছে। তবে ঘাটে আটকে পড়া যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করায় তেমন কোন সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :