1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদফতরে হামলা করেছে পাকিস্তান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যরাতে বিমান হামলার জবাবে একটি ভারতীয় ব্রিগেড সদরদফতর ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ।

দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদফতরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।

এছাড়া সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সীমান্ত রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে।

এর আগে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের পাঁচটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেছেন, “কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফ্ফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। এরমধ্যে পূর্ব আহমেদপুরে আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি। সেখানে ১২ জন আহত হয়েছে। অপরদিকে কোটলিতে দুই বেসামরিক মানুষ মারা গেছেন।”

আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এ সামরিক কর্মকর্তা বলেছেন, “মসজিদের ওপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএসের হিন্দুত্ববাদীর মতাদর্শ। কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে।” অপরদিকে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

এতে তারা আরও বলেছে, “কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।”

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :