1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মানিকগঞ্জে যুবদল নেতার জিডি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম বিশ্বাস বাবু।  (২৮ মার্চ) বিকেলে তিনি এই জিডি (নম্বর ১৩৬৩) করেন।  

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ মার্চ ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে “Next Time” নামের একটি ফেসবুক পেজ/অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট করা হয়।

ভুক্তভোগীর দাবি, ওইসব পোস্টে তার সম্মানহানি হয়েছে এবং সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন। এমনকি কিছু পোস্টে জেলা প্রশাসক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপিসহ বিএনপি’র শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জিডিতে আরও বলা হয়, একাধিক লিংকের মাধ্যমে এসব পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাচ্ছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :