1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষনা, সভাপতি আল ইমরান সম্পাদক মনির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শ্যামগঞ্জ অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে “শ্যামগঞ্জ প্রেসক্লাব” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। জাতীয় ” দৈনিক ভোরের ডাক “এর গৌরীপুর প্রতিনিধি  মোঃ আল ইমরানকে “সভাপতি” ও দৈনিক একুশে নিউজের ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম খান (মনির) কে “সাধারণ সম্পাদক” করে উক্ত কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া পূ্ণাঙ্গ কমিটির বাকিরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোবিন্দ মোদক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাগর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক উজ জামান আশিক, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান হৃদয়, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন মামুন, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম জয়,  সদস্য মোঃ জানে আলম জনি, সদস্য মোঃ মহসিন।

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মধ্যস্থলে অবস্থিত বৃহত্তর শ্যামগঞ্জ সরাসরি দুইটি উপজেলার মাঝে অবস্থিত। উপজেলা দুইটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা অপরটি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। এছাড়াও পরোক্ষভাবে এই অঞ্চলের সাথে সম্পৃক্ত ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা। বৃহত্তর এই শ্যামগঞ্জ উপজেলা শহর না হলেও, ৩ টি উপজেলার এই অঞ্চলের মানুষের মিলনমেলা এখানেই। এই অঞ্চলের মানুষজন শ্যামগঞ্জ বাজারমুখী। এই অঞ্চলের সাংবাদিক ঐক্যবন্ধ হওয়ার কথা চিন্তা করে এই প্রেসক্লাব গঠনের সিধান্ত হয়। এই অঞ্চলের সকল সাংবাদিকদের কয়েক দফা আলোচনায় এই প্রেসক্লাব গঠিত হয়। বর্তমান সময়ে সাংবাদিকরা সত্য নিউজ করে নিরাপদ না। এই প্রেসক্লাব সাংবাদিকদের নিরাপত্তায় কাজ করবে। প্রেসক্লাবের প্রধান লক্ষ্য হবে নিজের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া। সাধারণ মানুষের সেবায়ও কাজ করবে শ্যামগঞ্জ প্রেস ক্লাব।

তরুণ্য নির্ভর এই “শ্যামগঞ্জ প্রেসক্লাব” শ্যামগঞ্জ অঞ্চলের মানুষের প্রয়োজনে সদা সত্য নিউজ করার করার চেষ্টা করবে। যেকোনো অপশক্তির বিরুদ্ধে বস্তুুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে এই কলম যোদ্ধারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :