1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :

শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা শিবালয় উপজেলা  পরিষদ পরিদর্শন এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জ  জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গনে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনসহ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে  স্বাগত জানান।

এরপর শিবালয় উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।

এতে সভাপতিত্ব করেন শিবালয়  উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এসময় শিবালয় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বক্তারা। এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন।

সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিষ্ঠিত একটি পাঠাগারের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন এবং গাছের চারা রোপন শেষে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :