
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শিবালয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে, উপজেলার টেপরা শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শিবালয় উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবিরের পক্ষে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলা প্রেসক্লাব, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা টেপরাস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, উপজেলার টেপরার দশচিড়া মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা সভায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকারের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারী লাভলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা: জালাল উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযুদ্ধা আজিজুল হক নান্নু, শিবালয় জামায়াতে ইসলামীর আমির হাতেম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এস.এম রাজু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা অনুষ্ঠান সঞ্চালন করেন।
এদিন, বাদ জোহর শহীদ বীর মুক্তিযোদ্ধাগনের বিদেহী আত্মার মাগফেরাত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গির্জা পেগদা ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগণ, বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে দশচিড়া মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ ও দেশী খেলার আয়োজন করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply