1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

শিবালয়ে বিএনপি নেতার মিথ্যা প্রচারে জামায়াত প্রার্থীর সংবাদ সন্মেলন 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আব্দুর রফিকের বিরুদ্ধে বিএনপি নেতা কর্তৃক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশনসহ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক লিখত বক্তব্যে বলেন, শিবালয় উপজেলার বরঙ্গাইলে আমার পৈত্রিক সম্পত্তিতে জাতীয় নির্বাচনী প্রচারণা অফিস নির্মাণ কাজ চলছিল। পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আলীমসহ তার সাঙ্গোপাঙ্গ প্রচারণা অফিসটি ভাঙচুর করে। এ ঘটনায় শিবালয় থানায় অভিযোগ করলে থানা পুলিশ আলীমকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।

পরবর্তী আলিম জামিনে এসে আমার বিরুদ্ধে এলাকায় নানা কুৎসা রটনাসহ সাঙ্গপাঙ্গ নিয়ে মহড়া চালাচ্ছে। এবং কি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনসহ মানহানিকর বক্তব্য প্রদান করেছে। যার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সঠিক তথ্য প্রচারের আহবান করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বিবাদী আলিমকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুয়ারু হিসেবে উল্লেখ করেন।

তিনি বিএনপি হাইকামান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার পরিবার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামসহ ভাবমূর্তি ক্ষুণ্ন এবং আমার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল, এলাকায় ত্রাস সৃষ্টিকারী আলিমকে বিচারের মুখোমুখি করে সাধারণ মানুষকে রক্ষা করুন। শিবালয় উপজেলা বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক পরিচয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এর দায়িত্ব আপনাদের মাথা পেতে নিতে হবে। নয়তো তাকে দল থেকে বহিঃষ্কার করে আপনাদের দলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-১ আসনে নির্বাচনী পরিচালক মাওলানা ওমর ফারুক, নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শিবালয় উপজেলা সেক্রেটারী মাওলানা আবু তালেব, প্রার্থীর ভাই আব্দুর রফিকসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :