
নিজস্ব প্রতিবেদক: যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেছেন, যুগান্তর মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ার সহযাত্রী হিসেবে কাজ করে যাচ্ছে।
এ পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে। এ সময় বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তারা আরো বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়েই যুগান্তর আজ ২৫ বছরে পা রেখেছে এবং যুগান্তর সারা দেশে শ্রেষ্ঠত্ব স্থানে রয়েছে। আগামীতে যুগান্তর সমাজ বিনির্মাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুগান্তরের আগামীর পথচলা আরও সুন্দর এবং মসৃণ হোক কামনা করেন তারা। সব মিলিয়ে যুগান্তর বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখছে।
মঙ্গলবার বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তরা বলেন, শুধু বাংলাদেশ নয়, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের পাঠকদের মন জয় করেছে যুগান্তর। তাইতো যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এ ধারা অব্যাহত রেখে যুগান্তর পথ চলবে এমনটা প্রত্যাশা করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
দৈনিক যুগান্তরের মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ডেইলী স্টারের প্রতিনিধি মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ প্রেসক্লারে সভাপতি ও দৈনিক জনকন্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কালের কন্ঠ ও একুশে টিলিভিশনের রিপোর্টার সাবিবরুল ইসলাম সাবু,প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, সাবেক সহ-সভাপতি এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মানবজমিনের স্টাফ রিপোর্টার রিপন আনসারী, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি একাত্তর টিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক বিএম খোরশেদ, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুল আলম জুয়েল,দৈনিক অগ্নিবিন্দুর সম্পাদক আকমল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আজিজুল হাকিম, কালবেলার জেলা প্রতিনিধি সেলিম মিয়া, যায়যায়দিনের আসিফ খান মনির,দৈনিক জনতার জেলা প্রতিনিধি আলো খান প্রমুখ। এছাড়া যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এবিএম সামসুন্নবি তুলিপ, মানিকগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও যুগান্তরের স্বজন সমাবেশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা।
Leave a Reply