1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক লিটন ও যুগ্ম সম্পাদক আকরাম হোসেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহীদুল ইসলাম সুজন সভাপতি, সাপ্তাহিক সব খবরের সম্পাদক আশরাফুল আলম লিটন সাধরন সম্পাদক ও দৈনিক আমার নিউজের সম্পাদক মো: আকরাম হোসেন মানিকগঞ্জ সম্পাদক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মানিকগঞ্জ জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

তিন বছর মেয়াদী এই কমিটিতে সহ-সভাপতি মাহবুবুল আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ), যুগ্ম সম্পাদক মো: আকরাম হোসেন (দৈনিক আমার নিউজ), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দৈনিক শীর্ষবার্তা), সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন (সাপ্তাহিক তারুণ্যের কথা), দপ্তর সম্পাদক আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), প্রচার সম্পাদক এফএম ফজলুল হক (দৈনিক পৃথিবী প্রতিদিন), কার্যকরী সদস্য সুরুয খান (সাপ্তাহিক কড়চা), আমিনুল হক আকবর ( দৈনিক আল আযান), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), শহীদুল ইসলাম ( দৈনিক মানিকগঞ্জের কাগজ) ও মো: আনোয়ারুল হক ( দৈনিক বাংলাদেশের মধ্যাঞ্চল) নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটিতে সাপ্তাহিক কড়চা পত্রিকার সম্পাদক সুরুয খান আহবায়ক, দৈনিক আল আযান পত্রিকার সম্পাদক আমিনুল হক আকবর যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক মানিকগঞ্জ পত্রিকার সম্পাদক গোলাম ছারোয়ার ছানু, সাপ্তাহিক সময়ের সংবাদ পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম জুয়েল ও দৈনিক বাংলাদেশের মধ্যাঞ্চল পত্রিকার সম্পাদক আনোয়ারুল হক সদস্য নির্বাচিত হয়।

কমিটির সাধারণ সদস্যরা হলেন, দৈনিক নিউজ পত্রিকার সম্পাদক বাবুল আক্তার মঞ্জু, সাপ্তাহিক মানিকগঞ্জের খবর পত্রিকার সম্পাদক আমির হামজা, সাপ্তাহিক আবাবিল পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সম্পাদক আকতার হোসেন মিলন, সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জের সম্পাদক আনিসুর রহমান বুলবুল, সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক কহিনুর ইসলাম, দৈনিক গণচেতনা পত্রিকার সম্পাদক মফিজুল ইসলাম খান কামাল ও দৈনিক সবুজ গ্রাম পত্রিকার সম্পাদক গোলাম মহীউদ্দীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :