1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মানিকগঞ্জে সম্পাদক পরিষদের আহবায়ক কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ জেলা আঞ্চলিক সংবাদপত্র সম্পাদকদের সংগঠন “সম্পাদক পরিষদ” এর সুরুজ খানকে আহবায়ক এবং আমিনুল হক আকবরকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর ) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাপ্তাহিক কড়চা সম্পাদক ও প্রকাশক সুরুজ খানের সভাপতিত্বে  অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মানিকগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারোয়ার ছানু, দৈনিক আল আযান পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাড: আমিনুল হক আকবর, সাপ্তাহিক সময়ের সংবাদের সম্পাদক ও প্রকাশক মাহাবুব আলম জুয়েল, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মো: আকরাম হোসেন, সাপ্তাহিক অগ্নিবিন্দুর সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকমল হোসেন, সাপ্তাহিক সব খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল আলম লিটন, দৈনিক শীর্ষ বর্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আলীম, দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এম  ফজলু, সাপ্তাহিক তারুন্যের কথার সম্পাদক ও প্রকাশক এ্যাড: খন্দকার সুজন হোসেন , দৈনিক বাংলাদেশ নিশানের সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন মিলন।

এসময় আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক কড়চার সম্পাদক ও প্রকাশক সুরুজ খান আহবায়ক ও দৈনিক আল আযান পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাড: আমিনুল হক আকবর যুগ্ম আহবায়ক, সাপ্তাহিক মানিকগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম  ছারোয়ার ছানু , সাপ্তাহিক সময়ের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আলম জুয়েল ও  দৈনিক বাংলাদেশ মধ্যাঅঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ারুল হককে কায্যনির্বাহী সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এই কমিটি আগামী পনের দিনের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু বলেন, দির্ঘদিনের  সম্পাদকদের দাবী একটি সংবাদপত্রের  সম্পাদকদের নিয়ে একটি সম্পাদক পরিষদ গঠন করা। এই সংগঠন পত্রিকার সম্পাদকদের বিভিন্ন সমস্যার উন্নয়ন ও মানিকগঞ্জবাসীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে একটি সুন্দর পূর্নাঙ্গ কমিটি উপহার দিবে এটিই আমার প্রত্যাশা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :