1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মানিকগঞ্জে বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৫১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বিএনপির সা‌বেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলার ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে শায়িত  খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি’র নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেনকান্তি পণ্ডিত ভজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান রোমান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকেই ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে শায়িত বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে  জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গ্রামের বাড়ি পাঁচুরিয়াতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :