
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলার ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে শায়িত খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি’র নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু, ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেনকান্তি পণ্ডিত ভজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান রোমান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে শায়িত বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গ্রামের বাড়ি পাঁচুরিয়াতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com