1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩১৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাব চত্বরে মানিকগঞ্জ প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আহাম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম ,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান, যমুনা টেলিভিশনের সাংবাদিক বিএম খোরশেদ, আশরাফুল আলম লিটন ,দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।

দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল মোমিনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি। অতি সম্প্রতি গ্রেফতার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস এর মুক্তি দাবী করা হয় এ মানববন্ধনে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :