1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা বাদে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দীর্ঘ ৪ মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রশাসন থেকে এ খবর চাউর হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের সাথে আলোচনা না করেই একতরফাভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারির কয়েকঘণ্টার মধ্যেই কেএনএফ এই হুঁশিয়ারি দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সশস্ত্র সংগঠনটির এ ধরনের হুঁশিয়ারি তারা যাচাই-বাছাই করছেন।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, দুটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী থেকে সর্বশেষ তথ্য নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া খুবই দুর্গম এলাকায় পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের দুর্গম রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সর্বশেষ গত ১৪ মার্চ প্রশাসন দেশে-বিদেশি পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে। এই তিনটি উপজেলায় বর্তমানে সেনাবাহিনী ও বিজিবির অভিযান চলছে। এতদিন পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বান্দরবানের পর্যটন ব্যবসায় বিরূপ প্রভাব পড়ে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও কুকি চিনের হুশিয়ারীর পর পর্যটকদের আতংক বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :