1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

পাটুরিয়া ঘাটে কেরামত আলী ফেরিতে আগুনের স্ফুলিঙ্গ জনমনে আতঙ্ক 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ৪নং ফেরি ঘাটে পন্টুনে বাধা অস্থায় রো-রো ফেরি কেরামত আলীর স্যাইরানসার পাইপে দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হলে জনমনে আতংকের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পানি দিয়ে  তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ফেরিটি।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, ২৭ মার্চ শুক্রবার সন্ধার আগে পাটুরিয়া ৪নং ফেরি ঘাটের পন্টুনের সাথে ফেরিটি বাধা ছিল। এমতাবস্থায় হঠাৎ করে স্যায়রেন্সের পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হলে ফেরিতে থাকা এবং আশপাশের লোকের মাঝে আতংকের সৃষ্টি হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে এবং শিবালয় ফায়ার সার্ভিস গিয়ে আগুনের এ স্ফুলিঙ্গ নিয়ন্ত্রনে  আনতে সক্ষম হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম বলেন, ফেরিতে ধুয়া বের হওয়ার যে স্যায়রেন্সের পাইপ রয়েছে সে পাইপে কার্বন জমা হয়। মাঝে মধ্যেই সেই কার্বন থেকে পাইপ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ইঞ্জিন বন্ধ করে পানি দিলেই এ আগুন নিভে যায়। এতে ভয়ের কিছু নেই। তারপরও মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :