1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :

দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:দেশীয় জাতের প্রানীজ আমিষ  আমাদের খাদ্য তালিকায় এখন সব শ্রেনী পেশার মানুষদের কাছে  পছন্দ তালিকায় প্রথম তালিকায় রয়েছে। মুরগীর মাংস খেতে গেলে প্রথমে আমরা দেশী জাতের মুরগী বাজার থেকে কিনে থাকি। স্বাভাবিক ভাবে পল্টির মাংসের তুলনায়  এর দাম বেশি হওয়ায় অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। মুরগীর মাংসের মত গরু, মহিষ,ছাগল ভেড়া, হাঁসসহ বিভিন্ন প্রানীর মাংসের ক্ষেত্রে সবার  একই অবস্থা বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন।   তিনি আরো বলেন এজন্য সরকার প্রাণীজ আমিষের প্রতি গুরুত্ব দিয়ে  দেশীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আগামী দিনে খামারিদের উদ্বুদ্ধ করছেন।
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রানী সম্পদ সাপ্তাহ পালন ও উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: মাহাবুব রহমানের সভাপতিত্বে  অন্যদের মধ্যে শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তফাদার,  উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে উপজেলার শতাধিক নারী – পুরুষ খামারী অংশ নেন।  পাশাপাশি ১৫টির বেশি স্টলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারিদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি,   কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু—পাখি নিয়ে মেলা প্রর্দশন করেন। পরে খামারিদের মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নগত অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :