1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

আরিচা ৩নং ফেরি ঘাটে কম্প্রেসার মেশিন বিস্ফরণে ১জন নিহত ৫জন আহত 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ৩ নং ফেরিঘাট এলাকাতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেশন মেশিন ব্রাস্ট হয়ে ১জন নিহত এবং  ৫ জন আহত হয়েছে। একটি দোকান ঘর এবং বিআইডব্লিউটিসি’র  কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালী ডাক্তারখানা এলাকার মো: আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে টিনের ঘর ভাড়া নেয় এবং টার্মিনালে বাউন্ডারি এরিয়ার মধ্যে রাখা হয় কম্প্রেসার মেশিনটি। শনিবার বেলা ১১টার দিকে  হঠাৎ করে কম্প্রেসার মেশিনটি ব্রাস্ট হয়ে যায়। এসময়  ৬ ব্যাক্তি আহত হন। এরা হলেন মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো: মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদার (৪৫)। এর মধ্যে মোহাম্মদ আলীর একটি পায়ের হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পর মারা যান। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন, আরিচা ৩নং ফেরিঘাটের কাছে কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহতের ভাই তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :