1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক

আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:নৌপরিবহণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন,আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরবিচ্ছিন যাতায়াতে আমরা বদ্ধ পরিকর।বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্থ্য এ অঞ্চলের লঞ্চ ও ফেরি ঘাটযোগে যাত্রী ও যানবাহন ওঠা-নামাসহজতর করার লক্ষ্যে তা পুণ:মেরামত করা হয়েছে।পরিবহন ও যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আগামী কালকের মধ্যেই সম্পূর্ণ ঘাট প্রস্তুত করা হবে।যাতে ঘরমুখো মানুষগুলো সহসায় এ পথে গন্তব্যে পৌছতে পারেন।

তিনি আজ বুধবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বলে ক্ষ্যাত ব্যস্ততম মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শনে শেষে পাটুরিয়া ঘাটে স্থানীয় সাংবাদিকদের এমনটা জানান।

তিনি আরো বলেন, আসন্ন ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলকৃত লঞ্চ, ফেরি ও স্পিডবোটে সরকার নির্ধারিত যাত্রীবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের কোন সুযোগ নেই।কেউ এর ব্যত্যয় ঘটালে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ঘাট এলাকায় সম্পূর্ণ চাঁদাবাজ ও হকারমুক্ত রাখা হবে।

পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রনালয়ের সচিব ড. নুরুননাহার, চৌধুরী, অতিরিক্ত্ সচিব মহিদুল ইসলাম, প্রতিমন্ত্রীর একান্ত সচিব সেলিম আহম্মেদ, বিআইডব্লিউটিএ’র চীপ ইঞ্জিনিয়ার এইচ, এম ফরহাদুজ্জামান, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়া আলম (পিপিএম), শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মানির হোসেন, বিআইডব্লিউটিএ-টিসি, স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :