1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

মানিকগঞ্জে ইট ভাটার মালিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাৎকারী এ আর সি ইট খোলার মালিক আব্দুর রাজ্জাক এর বিচারসহ পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভুগীরা।

রোববার সকাল দশটার দিকে  সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় ভূক্তভোগী ও এলাকাবাসী এ মানববন্ধন এ আয়াজন করে।

হাফেজ মাওলানা মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষে  বক্তব্য রাখেন, সাংবাদিক মো: শাহীনূল ইসলাম তারেক, মো: ইদ্রিস আলী,আব্দুল খালেক বাবু,মাওলানা রাকিবুল ইসলাম ,মো: সাইদুর রহমান প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, ইট খোলার মালিক আ:রাজ্জাক ইট দেবার  কথা বলে আমাদের কাছ থেকে অগ্রীম টাকা নিয়েছে।এখন আর ইটও দিচ্ছে না টাকাও দিচ্ছে না।টাকা ফেরত না দেওয়ায় অনেকে সর্বশান্ত হয়ে পথে বসেছে। টাকার শোকে অনেকে অসুস্হ হয়ে  চিকিৎসা করতে পারছেনা।

বক্তারা আরো বলেন, ইট ক্রয়ের  টাকা ফেরত চাইতে গিলে আব্দুল রাজ্জাক উল্টো আরো মামলার ভয়ভিতি দেখায়। এছাড়া পাওনাদারের জমি লেখে দিবে বলে আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন করেনি।ভুক্তভোগীরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :