1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক সাইফুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আগামী ২ বছরের জন্য ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান দুলালের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২৪ সদস্যের নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে একেএম গোলাম নবী খোকন ও সাধারণ সম্পাদক পদে এমএম সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি যথাক্রমে মাহফুজুর রহমান সৌরভ, দেওয়ান সালাউদ্দিন, আব্দুল বারী, আল আমিন ভূঁইয়া, ফয়জুন্নুর আখন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল প্রধান, সাংগঠনিক সম্পাদক ওয়াজ করুনী খান মুকুল, অর্থ  সম্পাদক আতিকুর রহমান দুলাল, দফতর সম্পাদক এসএম শাহাদাত, প্রচার সম্পাদক নওফেল হাসান মায়াবি’জ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য যথাক্রমে আব্দুল লতিফ মিয়াজী, ফরিদ উদ্দিন সিদ্দিক, কামাল উদ্দিন চৌধুরী, শেখ ওমর ফারুক, সালেহ আকরাম, ইমরান মাসুদ, প্রভাষক আল আমিন পারভেজ, আশিক কবির, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, মোবাশ্বের হোসেন।

নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সম্মানীত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান বহুল প্রচারিত জাতীয় দৈনিক সময়ের আলোর প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ৷

মতলব উত্তর উপজেলাকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করে মডেল উপজেলা গড়ার জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম সৈনিকদের অবিচল থাকার আহ্বান করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :