1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাপার্সন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এই মামলার ব্যাপারে গভীর রাত পর্যন্ত রমনা থানার পুলিশ কর্মকর্তারা কোন তথ্য জানাতে পারেননি। তবে দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা জানান, অ্যাডভোকেট আব্দুল মালেক মশিউর (৬১) এই মামলার বাদি। তার স্থায়ী ঠিকানা বরগুনার বেতাগী থানা এবং বর্তমান ঠিকানা গুলশানে বলে উল্লেখ করা হয়েছে।

রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (২), ৩১, ৩৫ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।

মামলায় বলা হয়েছে, বাদির লিখিত অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলেছে, সিআইডির হাতে গ্রেপ্তার শামসুজ্জামান শামসকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :