1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনের প্রথম ‘কে-টু’ জয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪১৭ বার পড়েছেন

অনলাইন ভ্রমন ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ও বিপদসংকুল পর্বতশৃঙ্গ     ‘কে-টু’ জয় করে দেশে ফিরেছেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ফিরেই পর্বতারোহণের ভয়ংকর বর্ণনা দিতে গিয়ে বলেন, ভাগ্য সহায়তা করেছে, তাই ফিরে এসেছি।

তিনি বলেন, অক্সিজেনের ভয়াবহ স্বল্পতার কারণে এ পর্বতশৃঙ্গ আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আরোহণ করতে গেলে অনেক মানুষের প্রয়োজন হয়। আমার আরোহণ করা সবচেয়ে দুর্গম পর্ব এটি। যেখানে বেশ কয়েকবার পাথরে আঘাত পেয়েছি। ভাগ্য সহায়তা করেছে, তাই ফিরে এসেছি।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি দুই মাসব্যাপী কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘কে-টু’কে স্থানীয় ভাষায় ‘ছোগোরি’ বলা হয়। যা পর্বতের রাজা হিসেবে পরিচিত। প্রতি পদক্ষেপে সেখানে মৃত্যুঝুঁকি রয়েছে। একবারেই ‘কে-টু’ জয় করে ফেরত আসতে পেরেছেন এমন অল্প কিছু পর্বতারোহীর মধ্যে আমরা রয়েছি। এমনও অনেক পৃথিবী বিখ্যাত পর্বতারোহী রয়েছেন যারা বছরের পর বছর ধরে চেষ্টা করেও এ পর্বতশৃঙ্গ জয় করতে পারেনি।

ওয়াসফিয়া নাজরীন আরও বলেন, এ অভিযানের স্পন্সর রেনাটা লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাই। তারা আমার এই মিশনের ওপর ভরসা রেখেছেন এবং সর্বাত্মকভাবে সহায়তা করেছেন। এ সাফল্যের জন্য আমার দলের প্রতি কৃতজ্ঞ। দলে যারা ছিলেন, তাদের বেশ কয়েকজনকে এ মুহূর্তে বিশ্বের সেরা পর্বতারোহী হিসেবে মনে করা হয়। যারা আমার মঙ্গল কামনা এবং ভরসা করেছে সবাইকে ধন্যবাদ।

প্রসঙ্গত, কারাকোরাম রেঞ্জে অবস্থিত ‘কে-টু’ পর্বত ৮,৬১১ মিটার উঁচু এবং পর্বতারোহীদের আরোহণের জন্য এভারেস্টের চেয়েও দুর্গম বলে সবার কাছে পরিচিত। বিপদসংকুল পরিবেশ, প্রায় পিরামিড-সদৃশ ঢাল এবং অনিশ্চিত আবহাওয়ার এই পর্বতশৃঙ্গে পা রাখতে পেরেছেন মাত্র ৪শ পর্বতারোহী, যাদের অনেকেই আর নিচে নামার সুযোগ পাননি।

ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে পর্বতারোহণ এবং ট্রেকিং করার অনুমতি পান। গত ২২ জুলাই তার দলের সঙ্গে ‘কে-টু’ পর্বতশৃঙ্গে আরোহণ করেন। তার দলের অনেকেই পৃথিবী বিখ্যাত পর্বতারোহী। যাদের মধ্যে মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা এবং নির্মল পুরজাকে নিয়ে ১৪ পিকস নামে একটি ডকুমেন্টারি করেছে নেটফ্লিক্স।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :