
অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে বাইক (স্কুটি) কিনে উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষা সহজীকরণ ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে শুক্রবার রাজধানীর মণিপুরি পাড়া’র নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী এসব বাইক হস্তান্তর করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী শ্রাবনী আক্তারকে শুক্রবার একটি স্কুটি বাইক উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এদিন ১১টি বাইক উপহার দেন। শিক্ষার্থী ছাড়াও নিজ এলাকার নেতাকর্মীদেরও বাইক কিনে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, ‘এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এ উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।’
অপু আর জানান, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংস্কার করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন।
Leave a Reply