1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

শিক্ষার্থীদের মধ্যে স্কুটি বাইক কিনে উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে বাইক (স্কুটি) কিনে উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষা সহজীকরণ ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে শুক্রবার রাজধানীর মণিপুরি পাড়া’র নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী এসব বাইক হস্তান্তর করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী শ্রাবনী আক্তারকে শুক্রবার একটি স্কুটি বাইক উপহার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এদিন ১১টি বাইক উপহার দেন। শিক্ষার্থী ছাড়াও নিজ এলাকার নেতাকর্মীদেরও বাইক কিনে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, ‘এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এ উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি।’

অপু আর জানান, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংস্কার  করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :