1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র আত্মপ্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ‘গো উইথ মোজো অ্যান্ড মাল্টিমিডিয়া’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোজো ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (এমআরএ)-এর যাত্রা শুরু।

সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার (মোজো স্পেশালিস্ট) যাকারিয়া ইবনে ইউসুফকে আহ্বায়ক এবং দৈনিক মানবজমিনের মাল্টিমিডিয়া হেড আলতাফ হোসাইনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।

একই সঙ্গে নিউজ হান্টের ডিজিটাল হেড অমৃত মলঙ্গী এবং দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া হেড সাইফুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও মাল্টিমিডিয়া সাংবাদিকদের এই সংগঠনে সদস্য হিসেবে আছেন- আকরাম হোসেন নাঈম (দৈনিক ইত্তেফাক), মামুন সোহাগ (সময়ের আলো), রুকাইয়া জহির (টিবিএস), ফখরুল ইসলাম (যুগান্তর), রহমত উল্লাহ (আমার সংবাদ), ইসমাঈল সিরাজী (দেশ রুপান্তর), মো. আখতারুজ্জামান (ঢাকা পোস্ট)।

নতুন আত্মপ্রকাশ করা এই সংগঠনের আহ্বায়ক যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, দেশের সাংবাদিকতার ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে মোজো বা মাল্টিমিডিয়া।  এই সেক্টরে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে এই সংগঠনের জন্ম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারথি হবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে জানানো হয়, ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহ এবং সংগঠনের নীতিমালা প্রণয়ন সহ যাবতীয় কাজ সম্পন্ন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :