1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  3. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

মানিকগঞ্জ জেলা কারাগারের আয়োজনে মশক নিধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৭৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ৬ জুলাই

ডেঙ্গু প্রতিরোধে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ কারা এলাকার আশপাশে ছিটানো হয় কীটনাশক।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারী সহ স্কাউট সদস্য ও উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান, জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. জাবেদ খান, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া, উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ বাশির প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, বন্দিদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :